নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। গত ২৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ব্র্যাঞ্চ অপারেশনস ম্যানেজার (সিনিয়র ম্যানেজার/ম্যানেজার)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। 

অ্যান্টি মানি লন্ডারিং, ডিমান্ড ড্রাফ্ট, ট্রান্সফার লেনদেন, আরটিজিএস, পে-অর্ডারে দক্ষতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) পার্থী আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর। কর্মক্ষেত্র অফিসে। বয়সসীমা কমপক্ষে ২৪ বছর। কর্মস্থল দেশের যেকোনো স্থানে। 

 বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় ০৭ সেপ্টেম্বর ২০২৪।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র : বিডিজবস